পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদের ব্যবস্থাপনায় শতবর্ষে কবি সুকান্ত

    আসগার আলি মণ্ডল :-পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদের ব্যবস্থাপনায় ২৩ শে নভেম্বর রবিবার রবীন্দ্র ওকাকুরা ভবনে সাড়ম্বরে পালিত হল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেবনারায়ণ দাস, তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি কবি সুকান্ত ভট্টাচার্যের ছাত্র জীবনের সাহিত্য চর্চা এবং তার সাহিত্যের প্রতি অনুরাগের দৃষ্টান্ত তুলে ধরেন তাঁরই সম্পূর্ণ হাতে লেখা পত্রিকা ‘সঞ্চয়’ ও ‘সপ্তমিকা’র আলোচনায়। সংসদের সম্পাদক ডাঃ রুহুল আমিন কবি সুকান্ত ভট্টাচার্যের স্বল্প দৈর্ঘ্যের জীবনে সাহিত্যের প্রতি তাঁর অবদান সম্পর্কে অবগত করেন এবং সুকান্ত ভট্টাচার্য যে আজও কত প্রাসঙ্গিক তা তুলে ধরেন।
    পশ্চিমবাংলার সাহিত্য শিল্প সংস্কৃতি যে কত স্বতন্ত্র এবং নিজ গুণে সমৃদ্ধ সে বিষয়ে আলোকপাত করেন সংস্থার সভাপতি ভোলানাথ হালদার। সাহিত্যিক সরোজ ভট্টাচার্য, কবি শশীবালা বর্মন অধিকারী,উপন্যাসিক পাহাড়ি খান, কবি অজয় আচার্য, কবি সৌরেন নন্দ, কবি হাশমাৎ আলি, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ শান্তি গের, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ উজ্জ্বল মুন্সি, কবি নারায়ণ চন্দ্র দে, কবি দেবনারায়ন দাস,কবি ডাঃ নুরুল ইসলাম মোল্লা,কবি ইউসুফ মোল্লা,কবি ভোলানাথ হালদার সহ চোদ্দো জন বিশেষ ব্যাক্তিকে ‘বাংলার গৌরব অ্যাওয়ার্ড ২০২৫ সম্মানে সম্মানিত করা হয়।
    তাপসী প্রামানিকের কন্ঠে উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এবং প্রায় ৬০ জন বিশিষ্ট কবি সাহিত্যিককে ‘কবি সুকান্ত ভট্টাচার্য অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

    সাংবাদিক নুরুল ইসলাম খান, সেখ মুজিবর রহমান, ডঃ কাজী মুজিবর রহমানকে সঈদুদ্দিন খান স্মৃতি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
    অনুষ্ঠানে কবি সুকান্ত বিষয়ক স্বরচিত কবিতা পাঠ করেন রাহুল পাত্র,আসগার আলি মন্ডল মধুসূদন জানা,আলাউদ্দিন লস্কর,এস এম শামসুল ইসলাম, বলরাম হালদার,পলাশ হালদার,কাজী আজাদ,নায়েব আলি গায়েন, ফুলকুমার বেরা,আরাধনা ভট্টাচার্য, অনির্বাণ চ্যাটার্জী, এস.এম সামসুল ইসলাম, জুলেখা নাসরিন,অজিত কুমার জানা,সুমা আইচ হাজরা, রমজান আলী, সুভাষ চন্দ্র ঘোষ, জিয়াউদ্দিন আহমেদ,প্রমেশ পন্ডা, তপন নস্কর, অশোক কুমার পাল, জাবিবুর পাইক, দেবব্রত মন্ডল, শাহ আলম মন্ডল, ওয়াকিব মন্ডল, সোমা পাল,আদিত্য মন্ডল, মনোরঞ্জন হালদার, মনোজ বিশ্বাস, প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সাহিত্য দর্পণ প্রকাশনীর ডাঃ রুহুল আমিন সম্পাদিত ‘আমার স্বপ্ন’,কবি শ্রী নারায়ণ চন্দ্র দে’র ‘বাস্তবিক’ ও ‘অনুশ্রী’ নামে দুটি কাব্যগ্রন্থ এবং কবি সৌরেন নন্দের ‘শেষ ভিক্ষা’ কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচিত করা হয়। পরিশেষে সভাপতির বক্তব্য এবং সমাপ্তি সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    নতুন গতি

    News Publication