| |
|---|
শেখ সিরাজ : ৩১ জানুয়ারি শনিবার হুগলির ধনিয়াখালী ব্লকের সুপ্রাচীন ভান্ডারহাটি তিলক সাধারণ পাঠাগারের গ্রন্থাগারিক তরুণ কুমার দত্তের অবসর গ্রহণ উপলক্ষে সাড়ম্বরে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী অমরনাথ মন্ডল। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের হুগলি জেলা শাখার সম্পাদক সোমনাথ মালিক, বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের হুগলি জেলা শাখার সম্পাদক ডক্টর সোমনাথ ব্যানার্জি, হুগলির এল এল এর সদস্য ও প্রাক্তন গ্রন্থাগারিক অমিত দত্ত, শরদিন্দু ভূঁইয়া, নিখিল বন্ধু গোস্বামী, _শেখ সিরাজ_, পাঠাগারের সম্পাদক দীনবন্ধু ঘোষ, জারিফুল হক, ঝন্টু চৌধুরী, অখিলেন্ধু চক্রবর্তী প্রমূখ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংবয়া দে। লাইব্রেরীর প্রাক্তন মৃত কর্মকর্তাদের শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোমনাথ মালিক, অমিত দত্ত, শরদিন্দু ভূঁইয়া, দীনবন্ধু ঘোষ, অখিলেন্ধু চক্রবর্তী জারি ফুল হক প্রমূখ। স্বরচিত কবিতা পাঠ করেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ, মদন চন্দ্র ঘোষ সহ আরো অনেকে। ঐদিন আয়োজিত গ্রন্থাগারিক তরুণ দত্তের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানীয় অতিথিরা সকলেই তাঁর কর্মজীবনের সাফল্য ও লাইব্রেরির উন্নতিতে তাঁর মূল্যবান অবদান সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অমরনাথ মন্ডলের বক্তব্যের পর অনুষ্ঠান সমাপ্ত হয়। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন পাঠাগারের সম্পাদক দীনবন্ধু ঘোষ। এই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে পাঠাগারের বহু পাঠিক, পাঠিকা ও শিক্ষানুরাগী ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


