| |
|---|
সেখ সামসুদ্দিন, ২৭ ফেব্রুয়ারিঃ প্রত্যেক বছরের ন্যায় এই বছরও মেমারি-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর উদ্যোগে ও ব্যবস্থাপনায় মেমারি-১ ব্লকের অন্তর্গত সমস্ত মসজিদের ইমাম সাহেব ও মোয়াজ্জেম সাহেবদের পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া শুরু করেন। মেমারি ১ ব্লকে মোট ১১৩ টি মসজিদ আছে। যার মধ্যে আজ ৮০ টি মসজিদে দেওয়া হচ্ছে। ব্লক সভাপতির এই উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানান। সঙ্গে আছেন মেমারি ১ ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি মীর পারভেজ উদ্দিন সহ অঞ্চল ভিত্তিক নেতৃত্ব।


