জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা- ২০২২ এর ফলাফল প্রকাশ…..

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর….পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি আয়োজিত জেলা বিজ্ঞান মানসিকতা ও মেধা অভীক্ষা ২০২২ বিগত ২৫ সেপ্টেম্বর ২০২২ অনুষ্ঠিত হয়েছিল। বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এই জাতীয় অভীক্ষা প্রতি বছর অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সকলের সহৃদয় সহযোগিতার মাধ্যমে সম্প্রতি এই মেধা অভীক্ষার জেলা ভিত্তিতে প্রকাশ করা হয়। সমগ্র জেলায় মোট ২৭৯টি পরীক্ষা কেন্দ্রে দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির ৪৭৩৫১জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করার জন্য নাম নথিভুক্ত করে। অভীক্ষায় অংশ গ্রহণ করে ৪৪৫৫৩ জন ছাত্র-ছাত্রী।মেধা অভীক্ষায় জেলাস্তরে শ্রেণি ভিত্তিক প্রথম পাঁচজন ছাত্র-ছাত্রীকে প্রতিবছর পুরস্কৃত করা হয়। এছাড়াও বিজ্ঞানকেন্দ্র ভিত্তিক পুরস্কার দেওয়ার ব্যবস্থা রয়েছে। সকল ছাত্র-ছাত্রীকে গ্রেডকার্ড দেওয়ার পাশাপাশি E, A+,A গ্রেড প্রাপকদের শংসাপত্র দেওয়া হয় ।এছাড়াও প্রতি শ্রেণিতে প্রথম স্থানধিকারীকে মাসিক বৃত্তি এবং চতুর্থ শ্রেণির প্রথম স্থানাধিকারীকে আশুতোষ রাধারানী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। জেলাস্তরে চ্যাম্পিয়ান রানিং শীল্ড প্রাথমিক স্তরে “নবকুমার রায়” স্মৃতি শীল্ড ও মাধ্যমিকস্তরে “নিলয় পাল” স্মৃতি শীল্ড দেওয়ার ব্যবস্থা আছে।জেলা ভিত্তিক প্রতি শ্রেণির দশম স্থান অর্জনকারীদের মধ্য থেকে প্রকৃত দুঃস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীর মধ্য প্রতি শ্রেণির দুজনকে বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়। এই আর্থিক অনুদানের মূল্য প্রায় ৪২,০০০ হাজার টাকা। জেলার বিজ্ঞান কেন্দ্রস্তরে প্রথম তিনজন প্রতি শ্রেণিতে সম্বর্ধনার ব্যবস্থা রয়েছে। এই হিসেবে এবার জেলা জো মোট ৯১৫ জন সম্বর্ধিত হবেন।
আগামী ২০২৩ সালের ২রা অক্টোবর, সোমবার ২০২৩ সালের মেধা অভীক্ষা সংগঠিত হবে। সংগঠনের জেলা কেন্দ্রে আয়োজিত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জেলা সম্পাদক সুধাপদ বসু, কার্য্যকরী সভাপতি দিলীপ চক্রবর্তী, পরীক্ষার আহ্বায়ক কার্তিক চক্রবর্তী, বাবুলাল শাসমল, সন্টু ওঝা,বিভাস পান্ড,চন্দ্রশেখর দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    নতুন গতি

    News Publication