প্রতিদিনই ইফতার মজলি

আর এ মণ্ডল-(ইন্দাস) : বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত গ্রাম কুমরুল। সেই গ্রামেরই “কুমরুল নিয়ামত দানেশ মসজিদ” এর এলাকাস্থিত যুব সম্প্রদায়ের উদ্যোগে রোজার শুরু থেকেই রোজ ইফতার মজলিস অনুষ্ঠিত হচ্ছে। গ্রামের দ্বীন দরদী তরুণদের নিজস্ব এবং স্থানীয় সামর্থ্যবান ব্যক্তিগণের আর্থিক সহায়তায় একটা ফান্ড গঠন করা হয়েছে। তার থেকেই এই ইফতার মজলিসের আয়োজন করা হয়। প্রতিদিন প্রায় শতাধিক রোজাদার উক্ত মসজিদে ইফতার করেন। ঐ সময় কওম সহ বিশ্বের সকল মানুষের শান্তিপূর্ণ জীবন ও কল্যাণের জন্য দোয়া করা হয়। জানালেন মসজিদের পেশ ইমাম হাফিজ রবিওল সাহেব।

    নতুন গতি

    News Publication