রাজনগরে ৪ কুইন্টাল কয়লা ও ২টি বাইক সহ ২ ব্যক্তিকে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    রাজনগরে চার কুইন্টাল কয়লা ও দুটি বাইক সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ।
    পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাত্রি দশটা নাগাদ রাজনগরের কালিদহ সংলগ্ন রাস্তা দিয়ে দুই ব্যক্তি দুবরাজপুরের দিকে দুটি বাইকে করে অবৈধ কয়লা নিয়ে যাচ্ছিল।
    গোপন সূত্রে খবর পেয়ে রাজনগর থানার OC ঝুমুর সিনহার নির্দেশে রাজনগর থানার ASI মদন সরকার ও ASI মহম্মদ গিয়াস উদ্দিন সহ রাজনগর থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতরা ঝাড়খন্ড থেকে অবৈধ কয়লা নিয়ে পাচারের উদ্দেশ্যে দুবরাজপুরের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। ধৃতদের বাড়ি দুবরাজপুরের ঘাট গোপালপুর গ্রামে বলে জানা গিয়েছে এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়া প্রায় চার কুইন্টাল কয়লা পুলিশ বাজেয়াপ্ত করেছে। রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে ধৃত ওই দুই ব্যক্তিকে রবিবার সিউড়ি আদালতে তোলা হয়।

     

    নতুন গতি

    News Publication