ঈদে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে রাজনগর থানায় বৈঠক

খান আরশাদ, বীরভূম:

    আসন্ন ঈদ উপলক্ষে শান্তি বৈঠক অনুষ্ঠিত হলো রাজনগর থানায়। আর দুই তিন দিন পরেই রমজান মাসের শেষে অনুষ্ঠিত হতে চলেছে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ উৎসব যাতে এলাকার মানুষ ভালোভাবে পালন করতে পারেন এবং শান্তি শৃঙ্খলা যাতে কোনরকম বিঘ্নিতো না হয়, সেই লক্ষ্যেই বীরভূম জেলা পুলিশের নির্দেশে, রাজনগর থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার জাতি ধর্ম নির্বিশেষে এলাকার বিশিষ্টজনদের নিয়ে রাজনগর থানায় একটি বিশেষ বৈঠক করা হলো। উপস্থিত সার্কেল ইন্সপেক্টর চন্দ্রপুর সুভাশিষ হালদার ও রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা বলেন এই উৎসবকে কেন্দ্র করে যাতে এলাকায় কোনরকম সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে কড়া নজর রাখছে পুলিশ। পাশাপাশি ডিজে বাজানো এবং দ্রুত গতিতে বাইক গাড়ি চালানোর বিরুদ্ধে ও কড়া পদক্ষেপ নেবে পুলিশ। সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে। বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর থানার এসাই বাপ্পা বিশ্বাস, থানার ভিলেজ পুলিশগণ সহ মহম্মদ শরীফ, প্রদীপ দে, শেখ নাজু, গাফফার খান , মানিক সেন, সেখ মন্টু, মোফিজ আলী, সেখ সেলিম, শেখ কাবুল, শেখ ইয়াসিন সহ অন্যান্যরা।

     

    নতুন গতি

    News Publication