ভাতারে গ্রেপ্তার দুই রেশনে গম পাচারকারী 

সম্প্রীতি মোল্লা,ভাতার : পূর্ব বর্ধমান জেলার ভাতারের কুবাজপুর এলাকা থেকে অবৈধভাবে পাচার হয়ে যাওয়া ১৩৫ বস্তা রেশনের গম আটক, গ্রেপ্তার ২ জন।ভাতার থানার পুলিশ আবারও বড়সড় সফলতা পেল। ভাতারের কোবাজপুর এলাকায় একটি লরি থেকে আটক করা হলো ১৩৫  বস্তার রেশনের গম ।পুলিশ সূত্রে প্রকাশ,  গত মে মাসে ওই একই জায়গা থেকে বিপুল পরিমাণ রেশনের চাল গম আটা আটক করা হয়।গত বুধবার  আবারও পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই জায়গায় হানা দেয়।সেখান থেকে একটি লরির মধ্যে ১৩৫ বস্তা গম আটক করল পুলিশ।পাশাপাশি  গ্রেপ্তার করা হলো দুই ব্যক্তিকে। ধৃত ব্যক্তিদের নাম শেখ সালাম ও শেখ হাসিবুল ।এরমধ্যে শেখ সালামের বাড়ি ভাতারের বিজয়পুর গ্রামে।ও শেখ হাসিবুল এর বাড়ি গলসি এলাকায়।পুলিশ বৃহস্পতিবার  ধৃত ২ ব্যক্তিকে পাঠিয়েছে পূর্ব বর্ধমান জেলা আদালতের এসিজেম এজলাসে ।

    নতুন গতি

    News Publication