| |
|---|
শেখ সিরাজ : ১৮ই জানুয়ারি রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বেলমুড়ি কমিউনিটি হলে ধনিয়াখালীর বেলমুড়ি ইউনিয়ন ইনস্টিটিউটশনের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র ডাক্তার স্বপন কুমার গোস্বামী। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন উপেন মাইতি, এক কড়ি ঘোষ, শিক্ষিকা মঞ্জু ঘোষ। সীতারাম সিংহ রায়, সমীর দত্ত ও মানিক চট্টোপাধ্যায় এর প্রয়াণে অনুষ্ঠানের শুরুতে শোক জ্ঞাপন করা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বৈশাখী বসুরায়। এছাড়া সংগীত পরিবেশন করেন সৃজনী বসু রায় , লিপিকা চৌবে প্রমুখ। স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের পুনর্মিলন উৎসব কমিটির সম্পাদক দীপক মুখার্জি। এছাড়া বক্তব্য রাখেন ডাক্তার স্বপন কুমার গোস্বামী, চিত্তরঞ্জন সিংহ রায়, শরৎ চট্টোপাধ্যায়, মঞ্জু মুখার্জি প্রমূখ। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট সমাজসেবী ভক্তিপদ ঘোষ কে রোগী মিত্র সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিশিষ্ট সাংবাদিক ও কবি শেখ সিরাজ, বিশিষ্ট তৃণমূল নেতা সুব্রত ব্যানার্জি কে সংবর্ধিত করা হয়। ঐদিন আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন সুদুর আমেরিকা থেকে আগত শোভন সিংহ রায়, আমেদাবাদ থেকে অরুনেশ মুখার্জি, বেলুড় থেকে শরৎ চ্যাটার্জি ছাড়াও এস মোহাম্মদ নাসের, অসিত সরকার, শ্যামলী সিংহ রায় বিশিষ্ট আইনজীবী দেবব্রত বসু রায় প্রমুখ। অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে সঞ্চালনা ও সহযোগিতা করেন চঞ্চল বসু রায়, দেব কান্তি চট্টোপাধ্যায়, চিত্তরঞ্জন সিংহ রায়, দীপক মুখার্জি, মনজুলা ঘোষ প্রমূখ। অনুষ্ঠানে মোট ১৫০ জন ছাত্রছাত্রী পুনর্মিলন উৎসবে উপস্থিত হয়েছিলেন। এই অনুষ্ঠানটিকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।


