বাজেয়াপ্ত করা নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড টিম, দুবরাজপুরে

রিয়াজুউদ্দিন বীরভূম:- বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে কালীপূজার প্রাক্কালে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ ভাবে বিক্রি হওয়া বা মজুদকৃত শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ।সেই রকম দুবরাজপুর শহর এলাকায় ও দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে বিক্রি হওয়া আনুমানিক ৪৫ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করে। সেই সমস্ত শব্দবাজি গুলি নিষ্ক্রিয় করনের জন্য সিআইডির বোম স্কোয়াডের টিমকে খবর দেওয়া হয়েছিল।

    শনিবার বিকেলে বোম স্কোয়াডের টিম এসে স্থানীয় থানার নিরাময়ের ফাঁকা ডাঙ্গালে সেগুলি নিষ্ক্রিয় করে । এদিন উপস্থিত ছিলেন ডিএসপি হেড কোয়ার্টার মোহতাসিম আখতার, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মী ও দুবরাজপুর গ্রামীন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং দমকলকর্মীরা।

    নতুন গতি

    News Publication