রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়ার প্রতিবাদে মেমারি চকদিঘী মোড়ে প্রতীকী রোড অবরোধ করা হয়।

নিজস্ব সংবাদদাতা, ২৫ মার্চঃ লোকসভা থেকে রাহুল গান্ধীকে দূরে সরাতে কেন্দ্রীয় সরকার তথা ভারতীয় জনতা পার্টির চক্রান্তে রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়ার প্রতিবাদে মেমারি বিধানসভা ও ব্লক জাতীয় কংগ্রেস কমিটির নেতৃত্বে মেমারি চকদিঘী মোড়ে প্রতীকী রোড অবরোধ করা হয়। নেতৃত্ব দেন মেমারি ১ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির সভাপতি তুষার কান্তি পান ও মেমারি বিধানসভার যুব কংগ্রেস কমিটির সভাপতি অনিক সাহা, উপস্থিত ছিলেন শাখা সংগঠনের সকল নেতৃত্ব ও কর্মীবৃন্দ। দশ মিনিটের জন্য এই প্রতীকী অবরোধ পড়ে কেন্দ্রীয় সরকার তথা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়।

    নতুন গতি

    News Publication