টিভি ধারাবাহিক এর চরিত্রগুলি কখন যে হৃদয় ছুঁয়ে যায় বোঝাই যায়না

নিজস্ব প্রতিবেদক:- টিভি ধারাবাহিক এর চরিত্রগুলি কখন যে হৃদয় ছুঁয়ে যায় বোঝাই যায়না। সেরকমই একটি স্টার জলসার ধারাবাহিক বরণ দর্শকদের হৃদয় শুয়েছিল শুরুর দিকে। কিন্তু বর্তমানে বরণের টিআরপি একেবারেই তলানীতে।দুই হাজার কুড়ি সালের এপ্রিল মাসে এই ধারাবাহিক শুরু হয়েছিল। ধারাবাহিকের শো টাইম ছিল রাত 8:30, প্রথমদিকে জনপ্রিয়তা অর্জন করেছিল তিথি রুদ্রিক জুটি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে নতুন নতুন ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসায়। সেগুলো টিআরপি ক্রমশ ঊর্ধ্বমুখী, সেই কারণে রাতের slot থেকে সরিয়ে বিকেল 5 :30 শো টাইম করা হয়েছিল। কিন্তু তাতেও দেখা যাচ্ছে টিআরপি বাড়ছে না, এরকম শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক।

    নতুন গতি

    News Publication