ডাক্তারের রক্তদানে, বাংলাদেশের যুবক রক্ত দান করল

রহমতুল্লাহ, জঙ্গিপুর : স্বেচ্ছায় রক্তদান শিবির আমরা এর আগেও আমরা অনেক দেখেছি স্বেচ্ছাসেবী সংগঠনদের উদ্যোগে কিন্তু এদিনে মুর্শিদাবাদের জঙ্গিপুর হাসপাতালের ডাক্তার শৌভিক সাহার বিশেষ উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী যৌথ মঞ্চের পরিচালনায়। রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিন রঘুনাথগঞ্জ ম্যাকেঞ্জী পার্কে রক্তদান শিবিরে ১০১ জন রক্তদানে এগিয়ে আসেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে জিল্লুর রহমান, তিনি বাংলাদেশ থেকে এসে রক্তদানে অংশ নিয়েছে।উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন, জঙ্গিপুর পৌরসভার পৌরপ্রশাসক মফিজুল ইসলাম, ডাঃ অনামিকা সাহা, নেহা তোমর, বিকাশ মজুমদার, ইফতিকার আলম, জিয়াউল আলম, সাহদাত হোসেন সহ স্বেচ্ছাসেবী যৌথ মঞ্চের সকল সদস্যরা। এদিনের এই ডাক্তারের এই মানবিক উদ্দোগ্য কে সাধুবাদ জানিয়েছেন জঙ্গিপুরবাসী।

    নতুন গতি

    News Publication