কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কলকাতা মেট্রোরেল চলাচলের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে

নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন ধরে দেখা যাচ্ছে কলকাতা মেট্রোরেল চলাচলের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়েছে। দক্ষিনেশ্বর থেকে দমদম মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ এই লাইনগুলোতে সবথেকে বেশি সমস্যা হচ্ছে।

    মেট্রোরেল কর্তৃপক্ষ এই বিষয়ে জানিয়েছেন এসি রেক গুলির চাকার সমস্যা এবং দেখা দিয়েছে কোথাও কোথাও মেট্রো লাইনের সমস্যা রয়েছে। সেই কারণে মেট্রোরেল চলাচল ক্ষেত্রে কিছুটা অসুবিধা হচ্ছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে মেট্রো রেলের গতি কমে যাচ্ছে। এই কারণে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যাবতীয় বিষয় খতিয়ে দেখতে রেলমন্ত্রী কলকাতায় আসছেন। তিনি নিজে মেট্রো সফর করে অসুবিধার কারণ গুলি বোঝার চেষ্টা করবেন।

    নতুন গতি

    News Publication