ভোটের উত্তেজনা শুরু জলপাইগুড়ি এবং কোচবিহারে

নিজস্ব সংবাদদাতা : ভোটের উত্তেজনা শুরু জলপাইগুড়ি এবং কোচবিহারে। জলপাইগুড়ি এবং কোচবিহারে আজ সকাল থেকেই ভোট শুরু হবার আগের থেকেই উত্তেজনা শুরু হয়ে যায়।

    তৃণমূল এবং বিজেপীর সমর্থকেরা নিজেদের লোকজনকে নিয়ে ভোটকেন্দ্রের দিকে যেতেই তাদের বাধা দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। জলপাইগুড়ি মাঝবাড়ি এবং ফাটাবেড়া এলাকায় বিজেপীর সমর্থকদের ভোটকেন্দ্রের দিকে যেতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। অন্যদিকে জলপাইগুড়ির ফকদইবাড়িতে তৃণমূল সমর্থকেরা দুই ভোটারকে ভোট দিতে প্রভাবিত করেন ভোট শুরু হবার আগের থেকেই। ওই দুই ভোটার ভোট না দিয়েই চলে যান বলে জানা গেছে। সকাল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন বুথে উত্তেজনা শুরু হয়ে যাওয়ার কারনে কিছু এলাকায় 144ধারা চালু করে বিজেপী। 

    তবে পাহাড়ের ভোটে এখনো কোন ধরনের অশান্তির খবর পাওয়া যায় নি বলে জানা গেছে।

    নতুন গতি

    News Publication