| |
|---|
মালদা: স্কুল ছাত্রের মটরবাইকের ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর। ঘটনাটি ঘটেছে মালদা হবিবপুর থানার গোড়ামাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাইকে থাকা তিনজন ঋিষীপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মৃতের নাম অনুশ্রী মন্ডল বয়স দুই বছর। বাবা ষষ্ঠি মন্ডল পেশায় টোটো চালক। মটর বাইকে তিনজন দশম শ্রেণির ছাত্র নাম সুরাজ মন্ডল(১৮),জীবন দাস(১৬)পঙ্কজ মন্ডল(১৫)। ওই তিন ছাত্র মটরবাইক দ্রুত গতিতে স্কুলদিকে যাওয়ার পথে গৌড়ামারি এলাকায় রাস্তা পাশে দারিয়ে থাকা বাবা টোটো পাশে দারিয়ে ছিল দুই বছরের শিশু অনুশ্রী কে ধাক্কা মারে তার সাথে দারিয়ে ছিল ওই শিশুর জেঠিমা দুজনকে ধাক্কা মারলে গুরুতর যখম হয় শিশু সহ জেঠিমা আহোত অবস্থায় দুজনকে বুলবুলচন্ডীর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে চিকিৎক দুই বছরে শিশু অনুশ্রী মন্ডলের মৃত বলে জানিয়ে দেন। আহতদের মধ্যে একজন মালদা মেডিকাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। বাইক আরোহি তিনজনের মধ্যে দুজন আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসার জন্য বুলবুলচন্ডীর গ্রামীন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পর ছেরে দেওয়া হয়। ঘটনার পরে স্থলে মালদা হবিবপুর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে।


