অপহৃত যুবক এবং তার পরিবারের সাথে দেখা করে তাদের সবরকমের সাহায্যের আশা দিলেন পাপিয়া ঘোষ ও কুন্তল রায়

শিলিগুড়ি: জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং যুব সভাপতি কুন্তল রায় আজ শিলিগুড়িতে অপহৃত যুবক এবং তার পরিবারের সাথে দেখা করে তাদের সবরকমের সাহায্যের আশা দিলেন।আজ সন্ধ্যায় জেলা সভাপতি পাপিয়া ঘোষ এবং যুব সভাপতি কুন্তল রায় আজ ভক্তিনগরে ওই অপহৃত যুবকের বাড়ি গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন এবং ভেঙ্গে না পড়ে তাদের সবরকম সাহায্যের কথা জানিয়ে আসেন।

    পাপিয়া ঘোষ জানান তৃণমূল কংগ্রেস কোনরকমের অন্যায় বরদাসত করে না,কেউ যদি কোন রকমের অন্যায় করে থাকে তার জন্য তাকে শাস্তি পেতেই হবে।পাপিয়া ঘোষ এদিন জানান দলের সাথে যুক্ত থেকে কোন অপরাধ করা যাবে না,তা সে যেই হোন না কেন,মুখ্যমন্ত্রী কোনরকমের অন্যায় বরদাসত করেন না,আর আমি শিলিগুড়ি থেকেই তার আদেশানুযায়ী সব কাজ করবো।তৃনমুল কংগ্রেস সবসময় অসহায়দের পাশে ছিলো,আছে এবং থাকবে।কুন্তল রায় এবং অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীরা অপহৃতের বাড়িতে মিষ্টি এবং খাবার পৌছে দেন।

    নতুন গতি

    News Publication