শুরু হলো অভিযান! দক্ষিণ গাজায় হামলা ইজরায়েলের

নতুন গতি নিউজ ডেস্ক: আরো ভয়ংকর রূপ নিচ্ছে ইজরায়েল-হামাস যুদ্ধ। দক্ষিণ গাজায় হামলা চালালো ইজরায়েল। জানা গিয়েছে, শনিবার খান ইউনিসের বসতি এলাকায় আক্রমণ করে ইজরায়েলের বিমানবাহিনী। প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩২ জন। তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেক মৃতদেহ, তাই মনে করা হচ্ছে বাড়তে পারে মৃতের সংখ্যা।

    শুক্রবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর এক সহযোগী মার্ক রেগেভ সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, “আমরা বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা বলেছি। জানি এটা সকলের জন্য সম্ভব নয়। কিন্তু আমরা চাইনা সাধারণ মানুষদের এর মাশুল দিতে হোক।”

    নতুন গতি

    News Publication