মুর্শিদাবাদে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনাস্থলে মৃত ৪ বাইক আরোহী

নিজস্ব সংবাদদাতা : বড়ঞা থানার অন্তর্গত কুলি সাঁইথিয়া রাজ্যে সড়কের ওপর মোড্ডা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত ৪ বাইক আরোহী। তাঁদের মধ্যে একজনের বাড়ি তালুয়া গ্রামে এবং ওপর তিনজন থাকতেন বেলগ্রামে। মৃত চার যুবক হলেন কল্যাণ দাস (২০), বিদ্যুৎ বাগদি (২৪), দীপ বাগদি (২৪) এবং রণিত মাঝি (২৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটর বাইক চেপে চারজন যুবক কুলি থেকে তালুয়া গ্রামে তাঁদের বাড়ির দিকে যাচ্ছিলেন। মোড্ডা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে ধাক্কা মারে মোটর বাইকটি। ঘটনাস্থলে মৃত্যু হয় চারজনের। সকালবেলা গ্রামবাসীরা কালভার্টের নিচে মৃতদেহগুলো পড়ে থাকতে দেখে খবর দেন স্থানীয় থানায়।

    নতুন গতি

    News Publication