নেতাজীী জন্মজয়ন্তীতে অঙ্কন প্রতিযোগিতা।

নূর আহমেদ,মেমারি : ২৩ জানুয়ারি, মেমারি পৌরসভার উদ্যোগে নতুন বাসষ্ট্যান্ডে মঙ্গলবার সকালে নেতাজীর মূর্তিতে মাল্যদানের মাধ্যমে নেতাজী জয়ন্তী পালন করা হয়। মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত ও পৌরসভার কাউন্সিলরবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং নেতাজী বিষয়ক বক্তব্য রাখেন সুপ্রিয় সামন্ত ও স্বপন বিষয়ী। নেতাজী জয়ন্তীকে সামনে রেথে এদিন ছোটদের বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনটি বিভাগে এই প্রতিযোগিতা হয় ।প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিযোগিদের পুরস্কৃত করা হয়। পুরস্কৃত করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী ও সুপ্রিয় সামন্ত।

    নতুন গতি

    News Publication